- - -

দিল্লির বার্তা নিয়ে রাজনীতিতে আলোচনা – সমালোচনা

Print News

ওয়াশিংটনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে বার্তা দিয়েছে নয়াদিল্লি। ভারতের গণমাধ্যমে গত ১৮ আগস্ট এমন খবর প্রকাশ হয়। এরপর থেকে দেশের রাজনীতিতে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, ভারত তার জাতীয় স্বার্থের জন্য যা ভালো সেটাই করবে। আবার, যুক্তরাষ্ট্রও তা-ই করবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কীভাবে বক্তব্যগুলোকে নেন, সেটা তাদের রাজনৈতিক অগ্রাধিকারের মাধ্যমে প্রকাশ পায়।
নয়াদিল্লির বার্তা নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে তৈরি হয়েছে ভিন্ন প্রতিক্রিয়া। বিএনপি মনে করে, কোনো বহিঃশক্তি নয়, জনগণই ক্ষমতার উৎস। আর সরকারের দায়িত্বশীলরা বলছেন, আঞ্চলিক শান্তি রক্ষায় ভারতের এমন পদক্ষেপ ইতিবাচক।
এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায়ে ভারতের এমন অবস্থান ইতিবাচক। বাইডেন প্রশাসনও ভারতের এই অবস্থানকে স্বাগত জানাবে বলে মনে করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি ও স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তারা (ভারত) এই বিষয়টি তুলে ধরেছে। এটা শুধু আমাদের জন্য না, পুরো অঞ্চলের জন্যে খুবই ইতিবাচক হবে। আর, যারা এখানে অশান্তি সৃষ্টি করতে চান তাদের জন্যও ভালো একটা রিকমেন্ডেশন দিয়েছে যে, অশান্তি সৃষ্টি করলে আপনাদেরই ক্ষতি।
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এ সিদ্ধান্ত দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে না। বিষয়টি নিয়ে সরকার সুযোগ নেয়ার চেষ্টা করছে বলে মত তার। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কোনো দেশ যদি তাদের (আওয়ামী লীগ) সমর্থন করে তবে তারা চেষ্টা করে এগুলোকে মূলধন করে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য। এটা তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের সমর্থন। বাইরের যেসব গণতান্ত্রিক দেশ আছে, গণতান্ত্রিক সংগঠন আছে তারা যদি জনগণের আন্দোলনকে সমর্থন করে তবে জনগণ উজ্জীবিত হয়। কিন্তু সেটার ওপর তো আর নির্ভরশীল হওয়া যাবে না।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa