- - -

বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান 

Print News

বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে মোটরবাইক চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে চোর আটক। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোর রবিউল ইসলামকে (২২ মে) বৃহস্পতিবার রাতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে ২২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম জামে মসজিদের সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসার সুপারের ব্যবহি্ত মোটরবাইকটি প্রতিষ্ঠানের সামনে লক করে রেখে । এমন সময় রানীশংকৈল উপজেলার আরশি গ্রামের রমজান আলীর ছেলে রবিউল ইসলাম ও একই এলাকার মোটরবাইক মেকার আনোয়ার হোসেন ৷ মিলে তার প্রতিষ্ঠানের সামনে থেকে মোটরবাইকটি চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে চোর রবিউল ইসলামকে আটক করে অপর চোর আনোয়ার হোসেন পালিয়ে যায়। পরে থানা পুলিশ ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দেবনাথ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত স্বাক্ষীদের জবান বন্দী জেনে শেষে চোর রবিউল ইসলামকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে । এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি শওকত আলী সরকার বলেন, লাহীড়ী হাটে মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাবার সময় জনতার নিকট ধৃত হলে সংবাদ পেয়ে পুলিশ ও ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে চোরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়। দন্ডপ্রাপ্ত আসামীকে আগামীকাল ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa