- - -

সিএমপিতে আবারও বদলি

Print News

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
২০ আগস্ট সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
আদেশে বলা হয়, টিআই (হালিশহর) পরিদর্শক (শহর ও যানবাহন) অমলেন্দু বিকাশ চন্দকে টিআই (পাহাড়তলী), টিআই (পাহাড়তলী) পরিদর্শক (শহর ও যানবাহন) সন্তোষ ধামেই পিআই (ইপিজেড), টিআই (খুলশী) পরিদর্শক (শহর ও যানবাহন) সালাহ উদ্দীন মামুনকে টিআই (হালিশহর), পিআই (বাকলিয়া) পরিদর্শক (শহর ও যানবাহন) মো.মুহিবুর রহমানকে টিআই (সদরঘাট), পিআই (ইপিজেড) পরিদর্শক (শহর ও যানবাহন) মোহাম্মদ আবদুস ছবুর টিআই (খুলশী), সদর দপ্তর ট্রাফিক কন্ট্রোল রুমের পরিদর্শক (শহর ও যানবাহন) মো.মাছউদুর রহমানকে পিআই (বাকলিয়া) হিসেবে বদলি করা হয়েছে।
বদলির বিষয়ে সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa