- - -

কাশ্মীরে অস্ত্র সহ গ্রেফতার জঙ্গিদের ২ সহযোগী 

Print News

কাশ্মীরে অস্ত্র সহ গ্রেফতার জঙ্গিদের ২ সহযোগী

 

কাশ্মীরের পহেলগাঁও হামলার আবহে সেনার বড় সাফল‍্য সেনার। নাকা চেকিংয়ের সময় গ্রেফতার হল ২জনকে। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাসূত্রে খবর, ধৃতরা জঙ্গিদের সহযোগী। জম্মু ও কাশ্মীরের বদগাম জেলা থেকে তাদের পাকড়াও করা হয়েছে। ধৃতদের কাছ থেকে পিস্তল, গ্রেনেড ছাড়াও ১৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত কিনা সেই বিষয়ে জানতে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। এদিকে পাঞ্জাব থেকেও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই জঙ্গলে অভিযান চালানো সময়  গ্রেনেড, আইইডি বাজেয়াপ্ত করে পুলিশ। পহেলগাঁও হত‍্যাকান্ডে জড়িতদের খোঁজে কাশ্মীরজুড়ে চিরুনী তল্লাশি চালাচ্ছে সেনা। ২দিন আগে রাজস্থানে ২ জন পাক চরকে গ্রেফতার করে পুলিশ। পাঞ্জাব সীমান্তে কাঁটা তার পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় এক পাক নাগরিককে গ্রেফতার করে বিএসএফ। পরে তাকে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর মধ‍্যে কাশ্মীরে জঙ্গিদের ২ সহযোগীকে গ্রেফতার করল সেনা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa