- - -

চলন্ত রিকশায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে প্রাণ গেল কিশোরগঞ্জের এক শিক্ষার্থীর

Print News

চলন্ত রিকশায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে প্রাণ গেল কিশোরগঞ্জের এক শিক্ষার্থীর

সোমবার (৫ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার নিউটাউন এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল কাইয়ুম। সাদিয়া রাজধানীর সবুজবাগ থানার বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাদিয়া তার ভাইয়ের সঙ্গে পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে আফতাবনগর এলাকায় চলন্ত অটোরিকশার চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে গলার চারপাশে ফাঁস লেগে অচেতন হয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa