- - -

তালার খেশরায় খালের পলি অপসারণ কাজ শেষ পর্যায়ে

Print News

তালার খেশরায় খালের পলি অপসারণ কাজ শেষ পর্যায়ে

 

তালা উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া পূর্বাচর বিলের মধ্যে খালটি দীর্ঘ দিন পলি জমে থাকার কারণে সৃষ্টি হতো জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতার কারণে হাজার হাজার বিঘা জমি থাকতো পানির নিচে। যার কারণে এই এলাকায় মানুষ অভাব আর অনটনের মধ্যে দিন যাপন করতেন। অবশেষে জলাবদ্ধতা নিরসনে খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লেয়াকত হোসেনের সার্বিক প্রচেষ্টায় তালা উপজেলার স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ও বালিয়া ভাঙনকুল সমবায় সমিতির বাস্তবায়নে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে এই খালের পলি অপসারণ প্রায় শেষ পর্যায়ে।

আর এই পলি অপসারণে এই ইউনিয়নের প্রায় ৪/৫লাখ মানুষ জলাবদ্ধতা থেকে রেহাই পাবে। এ বিষয়ে খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লেয়াকত হোসেন জানান, আমার এলাকা প্রতিবছর জলাবদ্ধতায় রুপ নেয়। আর যার কারণে মাসের পর মাস ফসলি জমি থাকে পানির নিচে। এ সময় দেখা দেয় অভাব আর অনটন। তাই আমি আমার এলাকার জনগণের কথা ভেবে তালা উপজেলার এলজিইডির অর্থায়নে এই খাল অপসারণের কাজটি করছি। যাতে করে আর কোন অভাব না থাকে। ইউপি সদস্য ওবায়দুর রহমান মিঠু জানান প্রতি বছর আমাদের ইউনিয়ন জলাবদ্ধ থাকে। যার কারণে এই ইউনিয়নের কয়েকটি গ্রাম পানির নিচে থাকে।

তালা উপজেলার স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা রথীন্দ্র নাথ হালদার জানান, তালা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে খেশরা ইউনিয়নে বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই ইউনিয়নের ৪/৫ গ্রাম পানির নিচে থাকে। কারণ এসব এলাকায় খালগুলো পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি ঠিকমত নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa