- - -

প্রচন্ড বৃষ্টিতে দিল্লিতে ভেঙে পড়ল ৪ তলা বাড়ি, মৃত ৪

Print News

প্রচন্ড বৃষ্টিতে দিল্লিতে ভেঙে পড়ল ৪ তলা বাড়ি, মৃত ৪

 

প্রচন্ড বৃষ্টিতে ভারতের রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল ৪ তলা বাড়ি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। ধ্বংসস্তূপে অনেকে আটকে রয়েছে বলেই আশংকা করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে উদ্ধার কাজ। শনিবার (১৯ এপ্রিল )ভোর ৩ টায় মুস্তফাবাদ এলাকার একটি ৪ তলা বাড়ি হুড়োহুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বাসিন্দারা। খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও। শুরু হয়  উদ্ধার কাজ। এখন ও পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে সেখান থেকে। এনিয়ে দিল্লি পুলিশের সহকারী ডিসি ( উত্তর – পূর্ব) সন্দীপ লাম্বা জানিয়েছেন, রাত ৩ টায় বাড়িটি ভেঙে পড়ে। ভিতরে অনেকেই ছিলেন। তাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়েন। ১৪ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গেছে। তাঁদের মধ‍্যে ৪ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ চলছে। আমাদের আশংকা এখনও ৮– ১০ জন ভিতরে আটকে রয়েছেন।” প্রবল বর্ষণেই ৪ তলা বাড়িটি ভেঙে পড়েছে  বলে অন‍ুমাণ। তবে তদন্ত শুরু হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa