- - -

কালিহাতীতে স্বামী প্রবাসে যাওয়ার ১২ দিন পর গৃহবধূর আত্মহত্যা

Print News

কালিহাতীতে স্বামী প্রবাসে যাওয়ার ১২ দিন পর গৃহবধূর আত্মহত্যা

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় স্বামী সৌদি আরবে যাওয়ার ১২ দিন পর মিনারা বেগম (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার দুপুরে উপজেলার পৌরসভার কুষ্টিয়া গ্রামে নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, মিনারা বেগম কালিহাতীর কুষ্টিয়া গ্রামের বাসিন্দা সুজন মিয়া বাবুর স্ত্রী। গত ৭ এপ্রিল তিনি কর্মসূত্রে সৌদি আরব চলে যান।
স্বামী প্রবাসে যাওয়ার ১২ দিন পর মিনারা নিজ ঘরের ছাদ ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার এসআই শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মিনারার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানার জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa