- - -

নড়াইলে ভূয়া দু”সাংবাদিকের প্রতারণা: প্রশাসন ও জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ

Print News

নড়াইলে ভূয়া দু”সাংবাদিকের প্রতারণা: প্রশাসন ও জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের এস এম দেলোয়ার হোসেনের ছেলে শ ম কামাল হোসেন রিন্টু এবং আড়পাড়ার সাংবাদিক রিয়া শারমিনের বিরুদ্ধে ভূয়া পরিচয়ে সাংবাদিক সেজে প্রতারণা ও অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তারা দু’জন কোনো স্বীকৃত পত্রিকার পরিচয়পত্র বা কার্ড ছাড়াই সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসন, সাধারণ জনগণ এবং প্রকৃত সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করে আসছেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, গোপনে নিজেদের একটি প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদক পরিচয় দিয়ে ইফতার ও ঈদ উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে থেকে তাদের স্বাক্ষরিত চিঠি দিয়ে অর্থ সংগ্রহ করেছেন। সংগঠনের অন্যান্য সদস্যদের না জানিয়ে বহিরাগতদের নিয়ে গোপনে কমিটি গঠন করে ইফতার আয়োজনেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

অফিসের তালা পরিবর্তন, গোপনে অৈিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও মালামাল নিয়ে যাওয়া, সংগঠনের উপদেষ্ট মন্ডলী ও সদস্যরা ডাকা সত্ত্বেও আলোচনায় অনুপস্থিত না হয়ে পুনরায় অফিসের মালিককে ডেকে এনে জোরপূর্বক তালা লাগানোসহ নানা ধরনের অসদাচরণের অভিযোগ উঠেছে শ ম রিন্টু ও রিয়া শারমিনের বিরুদ্ধে।

অন্যদিকে, অফিস কর্মচারী জনীর বেতনের টাকা না দেওয়া এবং দায়িত্ব নেওয়ার পর নয় মাস পর্যন্ত অফিসের ভাড়া ও বিদ্যুৎ বিল বাকি রাখা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। সর্বশেষ, সংগঠনের সাধারণ সম্পাদকের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে এ দুই ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে।

উক্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী ও প্রকৃত সাংবাদিকরা দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa