- - -

মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Print News

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নিজ জন্মস্হানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষ্যে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।
টুঙ্গিপাড়াসহ জেলার সর্বত্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শোকের আবহ সৃষ্টি করতে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর বিভিন্ন স্থানে কালো কাপড় দিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু তোরণ। টানানো হয়েছে ব্যানার-ফেস্টুন। বাসাবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে টানানো হয়েছে কালো পতাকা।
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রীর আগমন কোটি কোটি মুজিব আদর্শের সৈনিকের মধ্যে উদ্দীপনা সৃষ্টি এবং শোককে শক্তিতে রূপান্তরিত করবে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম রোববার জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে অনার গার্ড প্রদর্শন করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে বঙ্গবন্ধু ভবনে বসে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ-মাহফিলে অংশ নেবেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa