- - -

অমাবস্যার রাতে শিশুকে সিঁদুর‌ মাখিয়ে অবাক মন্ত্র সাধনা হাত থেকে প্রতিবেশীরা শিশুকে প্রাণে বাঁচালেন। গ্রেফতার পাঁচ

Print News

অমাবস্যার রাতে শিশুকে সিঁদুর‌ মাখিয়ে অবাক মন্ত্র সাধনা হাত থেকে প্রতিবেশীরা শিশুকে প্রাণে বাঁচালেন। গ্রেফতার পাঁচ

 

আজ ৩০ শে মার্চ রবিবার, পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা এলাকায়, অমাবস্যা রাতে শিশুকে সিঁদুর মাখিয়ে অবাক মন্ত্র সাধনার হাত থেকে প্রতিবেশীরা প্রাণে বাঁচালেন , গ্রেফতার পাঁচ, এলাকায় চাঞ্চল্য।

জানা যায় তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে এক দুধের শিশুকে বলির পাঁঠা করেছে প্রতিবেশী এক ব্যক্তি, এমন অভিযোগ কে ঘিরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের সার্দা গ্রামের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে তাকে হত্যার চক্রান্ত করছিল প্রতিবেশী এক ব্যক্তি রঞ্জিত রুইদাস, এরই অভিযোগে প্রতিবেশীরা তার পরিবারের পাঁচজনকে আটক করেছে পুলিশ,

যানাযায় সার্দা গ্রামের প্রতিবেশী এক দুধের শিশুকে তার মা বাড়িতে ঘুম পাড়িয়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করেন।, চারিদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান, পাশের বাড়ির এক বন্ধ রুমের জানালাতে বাচ্চাটি বসে আছে, গোটা গায়ে সিঁদুর মাখা অবস্থায়। তড়িঘড়ি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসে। আর তারপরে অভিযোগ তুলে রঞ্জিত রুইদাসের উপর, উল্লেখ্য বছর খানেক আগে থেকেই তান্ত্রিক বিদ্যা শিখছে অভিযুক্ত ওই ব্যক্তি।

বিগত কয়েক মাস ধরে ওই রঞ্জিত রুইদাসের উপর নজর রাখছিলেন প্রতিবেশীরা, বাচ্চাটির পরিবারের লোকজনের অভিযোগ এবং প্রতিবেশীদের ক্রমানয়ে অভিযোগের ভিত্তিতে রঞ্জিত দাস সহ তার পরিবারের প্রায় ৫ জনকে তুলে নিয়ে যায় পুলিশ, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের তরফ থেকে। কয়েকশো প্রতিবেশী এলাকায় জড়ো হয় ও এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa