- - -

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

Print News

 

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১২ আগস্ট) সকাল ৬টা থেকে রোববার (১৩ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৭৮২ পিস ইয়াবা, সাত কেজি ৪০০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা, পাঁচ গ্রাম ১৯০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম আইস ও ১৫০ মিলি লিটার ভোটকা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার ফারুক।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa