- - -

মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৫৬ বাংলাদেশি জেলে ফেরত আসল

Print News

মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৫৬ বাংলাদেশি জেলে ফেরত আসল

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ১৫ ঘন্টা পরে ছেড়ে দিয়েছেন।

আজ বৃহস্পতিবার ( ৬ মার্চ) সকাল  ৯ টার  দিকে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে জেলেরা ফেরত আসেন।

জানা গেছে,গত বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে সেন্টমার্টিন দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে ৬টি ট্রলারে ৫৬ জেলে বাংলাদেশ জলসীমা মাছ ধরছিল,এসময় জেলেরা ভুলবশত বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমানার দিকে চলে যান।পরে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করেন।আটকের ১৫ ঘন্টা পরে জেলেদের ছেড়ে  দিলে সকালে তারা টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছে। তবে ট্রলারে থাকা মাছ গুলো মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা রেখে দিয়েছেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মান্নান বলেন, বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণ দিকে মিয়ানমার জলসীমা বঙ্গোপসাগর থেকে ৬ ট্রলার সহ ৫৬ জেলেকে দেশটির নৌবাহিনীর সদস্যরা আটকের বিষয়টি অন্যান্য জেলেরা  জানালে আমরা খুঁজ খবর নিতে থাকি।পরে ট্রলারের মালিকরা তাদের অপেক্ষায় ছিলো। আজ বৃহস্পতিবার সকালে তারা শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফেরত আসে।

মিয়ানমার নৌবাহিনী ১৫ ঘন্টা আটক রেখেছিল। এবং ট্রলারে থাকা মাছ গুলো রেখে দিয়েছে বলে জেনেছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa