
মাধবপুরে কুখ্যাত ডাকাত সর্দার ও একাধিক মামলার আসামী আল আমিন র ্যাবের হাতে আটক
হবিগঞ্জের কুখ্যাত ডাকাত সর্দার ও একাধিক মামলার আসামী আল আমিন (২৫) কে গ্রেফতার করেছে র ্যাব – ৯ সিপিসি শায়েস্তাগঞ্জ । রোববার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে কায়সার নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । বিষয়টি নিশ্চিত করেছেন র ্যাব – ৯ মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার মোঃ মশিউর রহমান সোহেল । কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার আসামী আল আমিন হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উছাইল গ্রামের নানু মিয়ার ছেলে । সোমবার (৩ মার্চ) বিকেলে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার মোঃ মশিউর রহমান সোহেল জানান , ২০২৪ সালে ৫ আগষ্ট এর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোক ডাকাতি সহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে । এই সুযোগে কুখ্যাত ডাকাত সর্দার আল আমিন বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে বেড়াচ্ছে ।
![]()









