
জন্মদিনে শুভেচ্ছা অভিনন্দন
ডা. মাহফুজুর রহমান
নাসিরুদ্দিন চৌধুরী
বিশিষ্ট রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ গবেষক ও মহানুভব চিকিৎসক ডা. মাহফুজুর রহমান অগ্নিঝরা মার্চের প্রথম দিনটিতে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে পদার্পণ করেছিলেন। ডা. মাহফুজুর রহমানের এই বিশেষ দিনটিতে জন্মগ্রহণ গভীর তাৎপর্য বহন করে। তাঁর জন্মদিনেই ১৯৭১ খ্রিস্টাব্দের ১ মার্চ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চ‚ড়ান্ত রূপ পরিগ্রহ করেছিলো। ১৯৪৯ খ্রিস্টাব্দের ১ মার্চ পাকিস্তানের ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার শম্ভুগঞ্জের রশিদপুরে যে শিশুটি তার রোদনভরা আর্তনাদে তার আবির্ভাব ঘোষণা করেছিলো, ২২ বছর পর সেই শিশুটিই পাকিস্তানকে বধ করার জন্য ১৫ মার্চ চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা বন্দুকের দোকান থেকে অস্ত্র লুট এবং ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করার পর মুক্তিযুদ্ধ শুরু হলে সে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ভারতীয় গিয়ে প্রশিক্ষণ ও অস্ত্র নিয়ে চট্টগ্রাম শহরে মুজিববাহিনীর কেসি-৩ গ্রæপ নিয়ে এসে যুদ্ধ করে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছিলেন।
ডা. মাহফুজুর রহমান একটি ইতিহাস, একটি সংগ্রাম ও একটি বিপ্লবের গৌরবমÐিত নাম। তাঁকে এক সময় বলা হতো ‘ফকির’, তাঁর পিতার নামের সঙ্গেও ফকির শব্দটি যুক্ত আছে-তাঁর নাম ইউনুস ফকির। ছোটবেলা থেকে খুব সহজ-সরল, সাদামাঠা জীবনযাপনে অভ্যস্ত ডা. মাহফুজুর রহমানের চরিত্রের সঙ্গে ‘ফকির’ অভিধা কেমন চমৎকারভাবে মিলে যায়। কিন্তু এই সহজ জীবনের অন্তরালেও একটি আগুন ধিকিধিকি জ্বলত, ষাটের দশকে বাঙালির স্বাধীনতা সংগ্রাম তথা ৬ দফা আন্দোলন, ১১ দফা আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান এবং ৭১’র মার্চের অসহযোগ আন্দোলনের আগ্নেয়াগিরির অগ্নি উদগীরণের ন্যায় ফেটে পড়েছিলো। সে আগুন মুক্তিযুদ্ধে শহরে অসংখ্য বিস্ফোরণের ধামাকায় চট্টগ্রাম শহরকে কাঁপিয়ে তুলেছিলো। সে আগুন মুক্তিযুদ্ধে বিজয়ের পর কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য জাসদ নামে আরেক যুদ্ধে জ্বলে উঠেছিলো।
ডা. মাহফুজুর রহমান কখনও বিশ্রাম নেননি। ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর বাংলাদেশে সমাজতান্ত্রিক বিপ্লবের রাজনীতিতে পর্যবসিত হয়ে সেই অগ্নিশিখাটি এখনো জ্বলছে। ইতিমধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি রোধ প্রকৃতি ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন আামি বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাষ্ট গঠন করেছেন লিখে চলেছেন ইতিহাস গ্রন্থ। তিনি আমাদের নেতা, মুক্তিযুদ্ধের কমান্ডার এবং রাজনৈতিক পথপ্রদর্শক। তাঁর অসংখ্য সহযোদ্ধা ও অনুসারীর মধ্যে খুব সামান্যই একজন মানষ আমি। তাঁর ৭৬তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কামনা করছি তিনি যেন শত বর্ষ পূর্ণ করে আমাদেরকে পথের দিশা দিয়ে যান।
ডা. মাহফুজুর রহমান পাহাড়তলী রেলওয়ে স্কুল, চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শিক্ষালাভ করেন। ১৯৬২ খ্রিস্টাব্দে স্কুল জীবনেই ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। ফেরদৌস আহমদ কোরেশী ও বড়ভাই মোস্তাফিজুর রহমানের মাধ্যমে রাজনীতিতে হাতে খড়ি। পাহাড়তলী আঞ্চলিক ছাত্রলীগের প্রথম সেক্রেটারি ছিলেন তিনি। ’৬৪ খ্রিস্টাব্দে চট্টগ্রাম কলেজে ছাত্রসংসদ নির্বাচনে বিজয়ী সংগঠন ‘যাত্রিক’ এর সক্রিয় সদস্য ছিলেন। সে বছরই বারো কোয়ার্টারে শেখ মুজিবুর রহমানের সমাবেশ আয়োজনের সক্রিয় কর্মী ছিলেন। ১৯৬৭ খ্রিস্টাব্দে চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগ গঠিত হলে তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন। ’৬৬-এর ৬ দফার পর থেকে চট্টগ্রামে ছাত্রলীগের যে শাখাটি স্বাধীনতাপন্থী ছিল তার অন্যতম সংগঠক ছিলেন ডা. মাহফুজ।
১৯৭১ খ্রিস্টাব্দের ২৬ মার্চ দুপুরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচারের জন্য চট্টগ্রাম বেতারের চান্দগাঁও ট্রান্সমিশন সেন্টারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গোড়াপত্তনে অংশগ্রহণ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম ঘোষক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে প্রথমে তিনি চট্টগ্রাম শহরে কেসি (কর্ণফুলী)-২ এর গ্রæপ লিডার এবং পরে চূড়ান্ত পর্যায়ের যুদ্ধে সম্মিলিত কমান্ডের ডেপুটি কমান্ডার ছিলেন। এটির কমান্ডার ছিলেন ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ। ১৬ ডিসেম্বর (চট্টগ্রামে ১৭ ডিসেম্বর) মুক্তিযুদ্ধে বিজয়ের দিনেও বেতারে ভাষণ দিয়ে চট্টগ্রামের জনগণকে বিজয়ের আনন্দ সংবাদ শুনিয়েছিলেন ডা. মাহফুজুর রহমান। যুদ্ধ পরবর্তীকালে তিনি প্রথমে ‘গণমুক্তি’ এবং পরে ‘গণরাজ’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের করেন। ১৯৭২ খ্রিস্টাব্দে এম.বি.বি.এস. পাসের পর ডাক্তারি পেশা শুরু করেন। চট্টগ্রামে জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। বর্তমানে কেন্দ্রীয় কমিটির আহবায়ক। এছাড়াও তিনি ‘বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। পরবর্তীকালে এ সংগঠনটি বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাষ্টে রূপান্তরিত হয়। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে: ‘বাঙ্গালি জাতীয়তাবাদী সংগ্রাম: মুক্তিযুদ্ধে চট্টগ্রাম’, সিরিজগ্রন্থ: ‘বাঙালি জাতির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ’ (আন্দোলন ও অপারেশন সিরিজ) ছোটদের জন্য মুক্তিযুদ্ধের গল্প ‘মুসলমান পীর (?) রবীন্দ্রনাথের ভায়া’ এবং মুক্তিযুদ্ধের কিশোর গল্প ‘রাজা থেকে প্রেসিডেন্ট’। এছাড়াও তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত পাক্ষিক ‘স্বাস্থ্যচিন্তা’ ও সাপ্তাহিক ‘অনুবীক্ষণ’ এর সম্পাদক। ‘চট্টগ্রাম বিপ্লবী গণ পরিষদ’ (নিউক্লিয়াস) সদস্য এই বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান চট্টগ্রামের ‘মুক্তিযুদ্ধের বিজয়মেলা’, ‘স্বাধীনতা মেলা’, ‘একুশে মেলা’, ‘মুক্তিযোদ্ধা মিলনমেলা’ সহ বিভিন্ন মেলা উদযাপনের সাথে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট। স্বাধীনতা মেলা তিনিই প্রতিষ্ঠা করেন। বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক ডা. মাহফুজুর রহমান তাঁর চিকিৎসা পেশা থেকে অর্জিত সমস্ত অর্থ সারাজীবন মুক্তিযুদ্ধ গবেষণা, মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা ও ঐতিহ্য রক্ষায় অকাতরে খরচ করেছেন। একই সাথে সাম্প্রদায়িকতা ও ক‚পমÐুকতার বিরুদ্ধে লড়াই- সংগ্রামে সারাজীবন অগ্রভাগে রয়েছেন।
![]()









