- - -

চট্টগ্রামে জলাবদ্ধতায় জামাতের গভীর উদ্বেগ জানিয়েছেন

Print News

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও  চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীনসহ দলটির সমর্থিত  সাবেক কাউন্সির শামসুজ্জামান হেলালী,শফিউল আলম,মাহফুজ আলম এবং ফারজানা পারভীন এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।একই সাথে তাঁরা দীর্ঘদিন ধরে চলে আসা জলাবদ্ধতার সমস্যা সমাধানে কিছু সুপারিশ প্রদান করেছেন।

সোমবার (৭ আগস্ট)গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াত নেতারা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে করণীয় এবং পানি নিষ্কাশনে করণীয় সম্পর্কে সরকারের সংশ্লিষ্ট দফতরের প্রতি বিভিন্ন সময়ে দাবী ও পরামর্শ দিয়ে আসছে। কিন্তু বর্তমান নিশিরাতের ম্যান্ডেটবিহীন ফ্যাসীবাদী সরকার তার তোয়াক্কা করেনি। ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই নগরীর নিন্মাঞ্চচলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাহাড়,সমুদ্র আর নদী বেষ্টিত চট্টগ্রাম শহর প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের এক অনুপম আঁধার। কিন্তু নানা অব্যবস্থাপনা আর খামখেয়ালির দরুন এই শহর আজ বিপর্যস্ত।প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই প্রবল বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের ২২টিতেই বৃষ্টি ও জোয়ারের পানিতে কমবেশি জলাবদ্ধতা হয়।নগরীর প্রায় ৭০ লাখ বাসিন্দার মধ্যে প্রায় অর্ধেক জনগণ এসব ওয়ার্ডে বসবাস করছেন।সবচেয়ে বেশি জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হয় চান্দগাঁও,পূর্ব ষোলশহর,শুলকবহর,
চকবাজার,পশ্চিম বাকলিয়া,পূর্ব বাকলিয়া,দক্ষিণ বাকলিয়া,উত্তর আগ্রাবাদ,দক্ষিণ আগ্রাবাদ,পাঠানটুলী,
বকসিরহাট,গোসাইলডাঙা,উত্তর মধ্যম হালিশহর এলাকার মানুষকে।

এই ১৩টি ওয়ার্ডে মোট বাসিন্দা প্রায় ২০ লাখ। এ ছাড়া পাঁচলাইশ,মোহরা,পশ্চিম ষোলশহর, উত্তর কাট্টলী,রামপুর,উত্তর হালিশহর,
পাথরঘাটা,দক্ষিণ মধ্যম হালিশহর ও দক্ষিণ হালিশহরের বাসিন্দাদেরও জলাবদ্ধতায় ভুগতে হচ্ছে।এ ৯টি ওয়ার্ডে বাস করে প্রায় ১৫ লাখ।সিটি করপোরেশনের বাজেট বই ও বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়,নগরীর জলাবদ্ধতা নিরসনে গত ১৫ অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রায় ৪০০ কোটি টাকা খরচ করেছে;কিন্তু পানি দূর করার টাকা যেন পানিতেই গেছে,জলাবদ্ধতায় নাগরিকদের দুর্ভোগ আরো বেড়েছে। চট্টগ্রাম মহানগরীতে ৫১টি (শাখা-প্রশাখা মিলিয়ে ১১৮টি) খালের মধ্যে বর্তমানে দৃশ্যমান রয়েছে মাত্র ২৯টি।তার মধ্যে পূর্বাবস্থায় ফেরানো যাবে মাত্র ১৩টি।তিন দশক আগেও এমন খালের অস্তিত্ব ছিল ২৭টি। এর মধ্যে ১০টির চিহ্নও নেই। মৃতপ্রায় খালের সংখ্যা ছয়টি।যার মোট দৈর্ঘ্য ১৮২ দশমিক ২৫ কিলোমিটার। বর্তমানে পাকা ও কাঁচা নালা-নর্দমা আছে যথাক্রমে ৭১০ কিলোমিটার ও ৫৫ কিলোমিটার। শুধু খাল ও নালা-নর্দমা থেকে মাটি উত্তোলন করে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়। এ সমস্যা দূর করতে সিটি করপোরেশনের নেতৃত্বে সব সংস্থার মধ্যে সমন্বয় করার বিকল্প নেই।

জামায়াত নেতারা বলেন,জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৬১৬ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকা।২০১৭ সালের জুলাইয়ে শুরু হওয়া এ প্রকল্প ২০২০ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় এক বছর সময় বাড়িয়ে ২০২১ সাল পর্যন্ত করা হয়। কিন্তু বর্ধিত সময়ের ২ বছর পেরিয়ে গেলেও কাজ শেষ করতে পারেনি তা নিয়েও ইতোমধ্যে সংশয় দেখা দিয়েছে। কাজের এই মন্থরগতি এবারের জলাবদ্ধতা যেন আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে। চট্টগ্রাম নগর সাগর ও নদীর পাশে গড়ে উঠেছে। এই সাগর-নদী ক্রমেই নাব্যতা হারাচ্ছে। উন্নত বিশ্বে সিঙ্গাপুরসহ নদীবেষ্টিত শহরগুলোতে যেভাবে নদী শাসন ব্যবস্থা গড়ে উঠেছে আমরা সেভাবে পারিনি ঠিক আছে; কিন্তু তার কাছাকাছি কোনো পরিকল্পনাও বাস্তবায়ন হতে দেখি না। সব মিলিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের এই নগর।

বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ ও সাবেক জন প্রতিনিধিবৃন্দ জলাবদ্ধতার কারণ হিসেবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন না করা,আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকা,পাহাড় কাটা, অবৈধ দখল,কর্ণফুলীর নাব্যতা না থাকা,অপরিকল্পিত নগরায়ন,স্যুয়ারেজ ব্যবস্থা না থাকাকে দায়ী করেন।বিবৃতিতে জলাবদ্ধতা সমস্যার সম্ভাব্য সমাধান হিসেবে ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন, ৪০ টাইডাল রেগুলেটর দ্রুত নির্মাণ,মেগা প্রজেক্টের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা,কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা,নদী শাসন জোরদার করা,পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূরীকরণ,বালু রোধে সিলট্র্যাপ স্থাপন,জলাধার সংরক্ষণ,নালা-নর্দমা ও খালগুলোর কারিগরি ত্রুটি সংশোধন,সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়গুলোকে সক্রিয় ও জবাবদিহিতার আওতায় আনা,সমন্বিত ফ্লাড কন্ট্রোল ইউনিট গঠন এবং জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন।বিবৃতিতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ আরো বলেন,এলিভেটেড এক্সপ্রেসওয়ের অপরিকল্পিত কাজ ইতিমধ্যেই নগরীর অনেক স্থানে পানি নিষ্কাশন ড্রেনেজ নেটওয়ার্কও অকেজো হয়ে পড়েছে।সঠিক তদারকি ও প্রকল্পের দূর্নীতির কারণে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হচ্ছেনা।এতে করে লালখান বাজার থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা নালা-খন্দকে চৌচির।সঠিক সময়ে নালা-নর্দমা পরিষ্কার না করা,ফুটপাত দখল,খাল দখল,সঠিক সময়ে সংস্কার না করা এ সকল কারণে জলাবদ্ধতায় প্রতিবছর চট্টগ্রাম মহানগরীর জনজীবন স্থবির হয়ে পড়লেও এ থেকে উত্তরণের কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

জামায়াত নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন ,বর্ষা মৌসুমে টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় নগরীর ট্রাফিক ব্যবস্থাই শুধু ভেঙে পড়ে না,পাশাপাশি রাস্তায় আটকে পড়েন শ্রমজীবী-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।এমনকি প্রতি বছর প্রাণহানিরও ঘটনা ঘটে।নগরীর গুরুত্বপূর্ন ব্যবসা কেন্দ্র রেয়াজউদ্দীন বাজার,টেরিবাজার ও অসংখ্য ছোট বড় মার্কেটে পানি প্রবেশ করে কোটি কোটি টাকার পন্য নষ্ঠ হচ্ছে প্রতিবছর। মূলত সমন্বয়হীনতা,পরিকল্পনাহীনতা এবং অদূরদর্শী পদক্ষেপের কারণেই চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা সমস্যার সমাধান হচ্ছে না।নেতৃবৃন্দ বলেন,উন্নয়নের নামে প্রতিবছর হাজার কোটি টাকা ব্যয় হলেও এর কোনো সুফল পাচ্ছে না নগরবাসী।নগরীর খালসমূহ,ড্রেন ও জলাশয়গুলো পৌনঃপুনিকভাবে আবর্জনায় ভরাট হচ্ছে এবং অবধারিতভাবে জলাবদ্ধতা সৃষ্টি করছে।

তারা বলেন,নগরীর পানি নিষ্কাশনের মূল দায়িত্ব,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ,চট্টগ্রাম ওয়াসা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম ওয়াসার কার্যক্রমে কেবল সমন্বয়হীনতা নয়,পরিকল্পনা ও দূরদর্শিতার অভাবও লক্ষ্য করা যায়।চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল নাগরিকদের ভোগান্তি দূর করা এবং নাগরিক সেবা প্রদান করা।কিন্তু বর্তমানে স্বজনপ্রীতি ও দূর্নীতির কারণে জনজীবনের সেবার মান উন্নয়নে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

জামায়াত নেতৃবৃন্দ বলেন,সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা এবং তা সার্বক্ষণিকভাবে পরিষ্কার রাখা এখন সবচেয়ে বেশি জরুরী।একই সাথে নগরীর চারপাশের নদ-নদীগুলো সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা,দখলকৃত খালগুলো পুনরুদ্ধার করে কার্যকরি ব্যবস্থা গ্রহণ  এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কবল থেকে মুক্তি জন্য আগাম প্রস্তুতির পাশাপাশি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে স্থায়ীভাবে এ সমস্যা নিরসনের জরুরী ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa