- - -

আ.লীগের শান্তি সমাবেশে কওমী ছাত্রকে পিটিয়ে হত্যার নিন্দা ও দোষীদের শাস্তির দাবি -হেফাজত

Print News

ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে দু’গ্রুপের সংঘর্ষে হাফেজ রেজাউল করীম নামে কওমী মাদরাসার এক শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানান হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার ( ৫ আগস্ট) বেলা ১১ টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির অনুষ্ঠিত সভায় এ নিন্দা জানানো হয়।

সভায় হেফাজত নেতৃবৃন্দ বলেন, এ হত্যকান্ডে জড়িত আসামীদের অদ্যবদী বিচারের আওতায় না আনায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।অনতিবিলম্বে এই হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য নেতৃবৃন্দ জোর দাবী জানান।

তাঁরা আরোও বলেন, মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল উলামায়েকেরাম এর দ্রুত মুক্তি এবং ২০১৩ সালে থেকে ২০২১ সাল পর্যন্ত হেফাজত নেতাকর্মীদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের বারবার আশ্বাস দেওয়া সত্বেও সকলের মুক্তি ও মামলা প্রত্যাহার না হওয়ায় সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন।

অবিলম্বে সকল নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় খিলগাঁও মাখজানুল উলূম মাদরাসায় অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন হেফাজতের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সভায় ১৫ নভেম্বর ২০২০ইং সালে হাটহাজারী মাদরাসায় কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটি যা পরবর্তীতে বিলুপ্ত করা হয়।

উক্ত কমিটির সকল সদস্যবৃন্দকে বর্তমান কেন্দ্রীয় কমিটির অন্তর্ভূক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি যথাযথ পদ বিন্যাস এর জন্য সংগঠনের মহাসচিবকে আহ্বায়ক করে ১২ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটিও গঠন করা হয়।

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ মুহাম্মদ ইয়াহইয়া এর ইন্তেকালে তাঁর পদ শূন্য হওয়ায় হাটহাজারী মাদরাসার বর্তমান মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী এবং আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী উভয়কে সিনিয়র নায়েবে আমীরের পদে মনোনীত করার প্রস্তাব গৃহিত হয়।

সভায় সাবেক সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ্ মুহাঃ ইয়াহইয়া, সহসভাপতি আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী ও উপদেষ্টা আল্লামা জালাল আহমদ এর ইন্তেকালে বিশেষ দু’আ ও মুনাজাত করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন-
নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী,মুফতী জসিম উদ্দীন হাটহাজারী, মাওলানা আইয়ূব বাবুনগরী,মাওলানা আব্দুল আউয়াল সাহেব ডিআইটি,মুফতী মোবারক উল্লাহ (জামিয়া ইউনুছিয়া),মহাসচিব মাওলানা সাজেদুর রহমান,যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী।মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী,মাওলানা জহুরুল ইসলাম( মাখজানুল উলূম),মাওলানা আব্দুল কাউয়ূম সোবহানী,সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রীস,অর্থ সম্পাদক মুফতী মুহাম্মাদ আলী কাসেমী,সহ অর্থ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান (নাজিরহাট বড় মাদরাসা),মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা খোবাইব( জিরি মাদরাসা), মাওলানা আনওয়ারুল আলম,প্রচার সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহ আজহারী,সহ-প্রচার সম্পাদক মাওলানা তানভীরুল হক সিরাজী, মাওলানা জামাল উদ্দিন( কুড়িগ্রাম), মাওলানা মুজিবুর রহমান হামীদি,মাওলানা জোনায়েদ বিন ইয়াহইয়া,
মাওলানা রাশেদ বিন নূর,মাওলানা শামছুল ইসলাম জিলানী প্রমুখ।

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa