
কৌটিল্য কে বিষ্ণুগুপ্ত কিংবা চাণক্য যে নামে বলা হোক না কেন তিনি ছিলেন ভারতে মৌর্যবংশের অন্যতম প্রতিষ্ঠাতা, ছিলেন রাজ পরামর্শক ও প্রধানমন্ত্রী, অর্থনীতিবিদ, সমাজবিদ এবং দার্শনিক। উনার অনেক মতবাদ আমাদের পছন্দ নাও হতে পারে কিন্তু তিনি ছিলেন বিশুদ্ধ রাজতন্ত্রের স্বপ্নদ্রষ্টা ও জৈন ধর্মের অনুসারী খাঁটি ব্রাহ্মণ।নন্দ বংশের পরামর্শক ছিলেন, সেলুকাসের মগধ রাজ্য আক্রমণের পূর্বাভাস করায় পদ হারাতে হয়। নন্দ বংশের রাজারা আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের কাছে পরাজিত হলে তিনি গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্র গুপ্ত মৌর্যকে দিয়ে সেলুকাসকে বাধা দেন এবং পরাজিত করেন। কথিত আছে, মায়ের পেট থেকে একটি দাত নিয়ে তিনি জন্ম গ্রহণ করেন এবং গণকের গণনায় তার রাজতিলকের পূর্বাভাস পরিলক্ষিত হয়। বিন্দুসারের সাথে মতের মিল না হওয়ায় সন্ন্যাসী হন।ভারতের অর্থনীতিকে অনেকে চাণক্যের অর্থনীতি বলে অভিহিত করে।
আশির দশকের ভারত আর বর্তমান ভারতের মধ্যে আকাশ পাতাল ব্যবধান লক্ষ্য করা যায় । ভিনদেশী কলোনীয়াল শাসনের পর দেশটি ইংরেজি ভাষায় পারদর্শী হয়ে ওঠার পাশাপাশি নিম্ন – মধ্যম আয়ের সাফল্যে নতুন ভাবে বিশ্ব অর্থনীতির এমার্জিং জায়ান্টে পরিনত হয়েছে। মিশ্র অর্থনীতির এ দেশের কয়েকটি সূচক পর্যালোচনা করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। একসময়ের সমাজতান্ত্রিক ঘরানার দেশটি অর্থনৈতিক সকল সূচকে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। যদিও তারা এখন ক্যাপিটালিজম এর পথেই এগুচ্ছে। তাদের সাফল্যের প্রধান কারণ হচ্ছে বিশাল শিক্ষিত মধ্যবিত্তের উত্থান। পরিষেবা খাতের ধারাবাহিক সাফল্য যা কৃষিভিত্তিক অর্থনীতি নির্ভরতা কমিয়ে আনার পথ খুলে দিয়েছে।
১) জিডিপি : কৃষির অংশ ১৬.৩৮ %(আশির দশকে, ৩৮%), পরিষেবা ৫৪.২৭% (আশির দশকে ৩৭%), শিল্প ২৯.৩৪% ( আশির দশকে ২৬)
২) চলতি হিসাবে জমা: ৩৮.৭ বিলিয়ন ডলার, Ease of doing business ৬৩, মোট বৈদেশিক ঋণ ৩০.৫৯ বি: ড:, নিজে দিয়েছে ৪.২৩৪ বি: ড:
৩) জনসংখ্যা : ১৪১.৭২ কো, দ্বিতীয় অবস্থান
৪)প্রবৃদ্ধি : আশির দশকে, ৫.৫ থেকে বর্তমানে ৬.৩০
৫) রেভিনিউ আয় : ৮৫০ বি: ড: (২২-২৩)
৬) গড় আয়ু: আশির দশকে, ৫৪ এখন ৭০
৭) বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ৫৯৫. ০৭ বি: ড:, মাথাপিছু আয় : ২৬০০ ড: (২০২৩)
৮) আমদানী রপ্তানী : রপ্তানি ৪৪৭ বি : ড:,আমদানি ৭১৪ বি: ড:,( ২০২৩), ফরেন রেমিট্যান্স ৮৯.১৩ বি: ড:
ভারতের এ প্রবৃদ্বি এসেছে তাদের দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পর্ণ জনগোষ্ঠীর বিপুল বিশ্বে ছড়িয়ে পড়ার কারণে এবং শিক্ষা ক্ষেত্রে প্রভূত অগ্রগতির ফলে। যদিও বিপুল জনগোষ্ঠীর কারণে সামাজিক নিরাপত্তা খাতে তারা কিছুটা পিছিয়েও আছে। সামাজিক দায়বদ্ধতা কেন্দ্রশাসিত সকল রাজ্যে যথাযথভাবে সুরক্ষিত হচ্ছে না।অনেক রাজ্যে কৃষি খাতে অসন্তোষ আছে, সংখ্যা লঘুদের রাষ্ট্রে অংশগ্রহণের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ আচরণে ঘাটতি আছে। সকল সীমাবদ্ধতা সত্ত্বেও তাদের অর্থনীতি লর্ড চাণক্যের পথ ধরে প্রতিবেশীর সাথে কখনো খাতির ও লেনদেনের প্রবৃদ্ধি , প্রতিবেশীর অভ্যন্তরে নাক গলিয়ে আবার যুদ্বংদেহিতা দেখানো আবার সমানতালে এগিয়ে পথ চলা।কারণ পুঁজিবাদী ব্যবস্থায় এভাবেই এগিয়ে চলতে হয়।
![]()









