
মাধবপুর সায়হাম গ্রুপের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন অনুষ্ঠিত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সায়হাম গ্রুপের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ব্যবস্থা করা হয় । সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়ে প্রতি বছরের ন্যায় এবার ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চক্ষু ছানি অপারেশন সু- ব্যবস্থা করা হয়েছে । হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সাবেক সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের বার বার বিপুল ভোটে নির্বাচিত জনন্দিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম , বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমরুল হাসান , সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক , সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ , নোয়াপাড়া ইউপি জনন্দিত বিপুল চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল , চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ , পৌর বিএনপি সভাপতি গোলাপ খান , সাধারণ সম্পাদক সম্পাদক আলা উদ্দিন আল রনি প্রমূখ । সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন , প্রতি বছরে সায়হাম গ্রুপে আয়োজনে বি- বাড়িয়া ও হবিগঞ্জ জেলা সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ আগত দের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি পড়া অপারেশনের ব্যবস্থা করানো হয়েছে । আমরা সায়হাম গ্রুপের উদ্যোগে সকল শ্রেণীর মানুষের জন্য কাজ করে যেতে চাই ।
![]()









