- - -

বৃষ্টি কাব্য

Print News

বৃষ্টি কাব্য
জাইমা ইসলাম পরী

ভাল্লাগে ঐ বৃষ্টি মাঝের
টাপুরটুপুর সুর,
শুনে শুনে কোমল হৃদয়
যায় যে অচিনপুর।

ভাল্লাগে ঐ বৃষ্টি মাঝের
ঝুমঝুমা ঝুম গান,
গানের তালে দেহ দোলে
পায় যে নতুন প্রাণ।

ভাল্লাগে ঐ বৃষ্টি মাঝের
উষ্ণ আয়োজন,
কবি মনে খুঁজে বেড়ায়
একলা প্রিয়জন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa