- - -

এবার কি রাষ্ট্রপতি শাসনের পথে ভারতের মণিপুর রাজ‍্য !

Print News
এবার কি রাষ্ট্রপতি শাসনের পথে ভারতের মণিপুর রাজ‍্য !

২দিন হল পদত্যাগ করেছেন ভারতের মণিপুর রাজ‍্যের বিজেপি মুখ‍্যমন্ত্রী এস বীরেন সিং।  কিন্তু তারপর ও নতুন কাউকে মুখ‍্যমন্ত্রী ঠিক করতে পারেননি বিজেপি। ফলে কানাঘুষো শুরু  হয়েছে, হয়তো মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে কেন্দ্র। বীরেন সিংয়ের পদত্যাগের দিন থেকে ইম্ফলেই ঘাঁটি গেড়ে রয়েছেন বিজেপির তরফে উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা সম্বিত পাত্র। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) তিনি রাজ‍্যপাল অজয় কুমার ভল্লার সঙ্গে দেখা করে তাঁকে রাজ‍্যের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। উল্লেখ্য, সম্প্রতি জল্পনা দেখা দেয় বিধানসভায় কংগ্রেসের অনাস্থা আনলে প্রস্তাবের পক্ষে বেশ কয়েকজন শাসক জোটের বিধায়ক ভোট দিতে পারেন। এরপরই দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে ইম্ফলে ফিরে পদত্যাগের কথা ঘোষণা করেন বীরেন সিং। ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে ভয়াবহ জাতি হিংসা শুরু হয়। সেই আগুন এখনও নেভেনি। এই হিংসায় অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন। সবকিছুর জন‍্যই বিরোধীদের সমালোচনার নিশানায় ছিলেন মুখ‍্যমন্ত্রী বীরেন সিং। শুরুর প্রায় ২ বছর পর বিজেপি বীরেন সিংকে পদত্যাগ করার নির্দেশ দিল। দলের অন্দরে শংকা রয়েছে, নতুন করে কাউকে মুখ‍্যমন্ত্রী বাছা হলে শাসক জোটের সব বিধায়ক সঙ্গে থাকবে কিনা। তাই রাজনৈতিক মহলের অনুমান, ঝুকি না নিয়ে দল রাষ্ট্রপতি শাসনের পথেও পা বাড়াতে পারে। একবার রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ‍্যের শাসন ক্ষমতা পুরোপুরি কেন্দ্রের উপর ন‍্যাস্ত হবে। সেক্ষেত্রে হিংসাজনিত পরিস্থিতি মোকাবিলা ও কেন্দ্রের পক্ষে সহজ হবে বলেও মনে করা হচ্ছে। মণিপুরের বিজেপি সভাপতি সারদা দেবী বলেন, ” রাজ‍্যের সংহতি ও জনগণের স্বার্থের কথা মাথায় রেখেই বীরেন সিংয়ের পদত্যাগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭ সাল থেকে বীরেন সিং অক্লান্তভাবে মণিপুরের উন্নয়নের জন‍্য কাজ করেছেন। তাঁর পদত্যাগ ও রাজ‍্যের সংহতি রক্ষায় তাঁর আগ্রহের কথাই তুলে ধরছে।”

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa