- - -

ছত্তিশগড়ে এবার ৩১ জন মাওবাদী নিহত ! গুলির লড়াইয়ে মৃত্যু ২ নিরাপত্তা বাহিনীর সদস্য 

Print News

ছত্তিশগড়ে এবার ৩১ জন মাওবাদী নিহত ! গুলির লড়াইয়ে মৃত্যু ২ নিরাপত্তা বাহিনীর সদস্য

 

আবারও ভারতের ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে নামল যৌথ বাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি ) সকালে ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, বিজাপুর জেলায় গুলি লড়াইয়ে ৩১ জন মাওবাদীর নিহত হন। তবে পাল্টা হামলায় ২ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের ও মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ২ জন। তবে এখনও ২ পক্ষের গুলির লড়াই চলছে। সপ্তাহ খানেক আগেই এই বিজাপুরেই যৌথ বাহিনী ” এনকাউন্টারে” ৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছিল।
এক পুলিশকর্তা জানিয়েছেন, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) বিজাপুরের জঙ্গল এলাকায় মাওবাদীদের ” পশ্চিম বস্তার ডিভিশন ” এর সদস্যদের উপস্থিতি সম্পর্কে খবর মেলে। তারপরই ওই এলাকায় অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ, ছত্তিশগড় সশস্ত্র পুলিশ ও কোবরা ইউনিটের সদস্যেরা। শনিবার (৮ ফেব্রুয়ারি ) থেকে শুরু হওয়া গুলির লড়াইয়ে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa