
পশ্চিমবঙ্গে ফের সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার পথে ২ অনুপ্রবেশকারী গ্রেফতার
চোরাই পথে সীমান্ত পেরিয়ে আগেই এসেছিল ২ বাংলাদেশি। দিল্লি গিয়ে কাজ ও করেছিলেন। ফের সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেফতার ২ অনুপ্রবেশকারী। শনিবার (৮ ফেব্রুয়ারি ) ভোরে তাদের ২ জনকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরুপনগর থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ২ জনের নাম মিলন হোসেন ও জ্যোস্না আক্তার। পুলিশ সূত্রে প্রকাশ, কোনও বৈধ কাগজপত্র ছাড়াই ওই ২ জন চোরাই পথে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। এরপর কাজের সূত্রে দিল্লিতে চলে গিয়েছিল। সেখান থেকেই ফের বাংলাদেশ ফেরার চেষ্টা করছিল তারা। শনিবার (৮ ফেব্রুয়ারি ) ভোরে ২ জন বসিরহাটের স্বরুপনগরের ভারত- বাংলাদেশ তারালি সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে সময় বিএসএফ জওয়ানরা তাদের আটক করেন। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
![]()









