
রংপুরে অ্যাশ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনা খরচে ২৪ বর-কনের বিয়ে
কনভেনশন সেন্টারের হলরুমে সাজানো হয়েছে মঞ্চ। মঞ্চের সামনের চেয়ারে একে একে বসে আছেন বরেরা। চলছে বিয়ের নানা আনুষ্ঠানিকতা। কনভেনশন সেন্টারের এক পাশে অতিথিদের আপ্যায়ন চলছে। কে বরপক্ষ, কে কনেপক্ষ, দেখে বোঝা না গেলেও উভয় পক্ষই হাসিখুশি।
শনিবার রংপুরের কামাল কাছনার রূপকথা থিম পার্কে এমন পরিবেশে এক মঞ্চে ১২টি বিয়ে সম্পন্ন হয়েছে। যৌতুকের মতো কুপ্রথার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে যৌতুকবিহীন এসব বিয়ের আয়োজন করে চট্টগ্রামের আলহাজ¦ শামসুল হক (অ্যাশ) ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, প্রতিবারের মতো এবারের বিয়েতেও কিছু শর্ত প্রযোজ্য ছিল। কোনো ধরনের যৌতুক নেওয়া যাবে না। একই সঙ্গে অতিরিক্ত মোহরানা নেওয়া যাবে না। পাশাপাশি ধার্য মোহরানা নগদে পরিশোধ করতে হবে।
তিনি বলেন, দেশের প্রচলিত কয়েকটি কৃপ্রথার একটি যৌতুক। একজন বাবা-মা তাঁর মেয়ে বড় করে যখন বয়ে দেবেন, তখন যৌতুকপ্রথার কারণে সমস্যায় পড়েন। এ ছাড়া মোহরানা বেশি ধরা হয়। “যৌতুককে ঘৃণা করি, সহজলভ্যে মোহরানা আদায় করি” ¯েøাগানকে আমরা আন্দোলন হিসেবে নিয়েছি।
আলহাজ¦ শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এটি তৃতীয় যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন। এর আগে এই বছরের ৮ জানুয়ারি ও ২০২৩ সালে চট্টগ্রামে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। শনিবারের বিয়েতে নীলফামারী, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, নওগাঁ, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের ২৪ বর-কনের আজ রংপুরে বিবাহ সম্পন্ন হয়। এই বিয়েতে বর বা কনেকে এক টাকাও খরচ করতে হয়নি। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব খরচ বহন করেছে ফাউন্ডেশন। লাগেনি বিয়ের রেজিস্ট্রি খরচ।
মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, যৌতুকবিহীন ১২টি বিয়ে উপলক্ষে দেড় হাজার অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। বিয়ের পর কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজ পেয়েছেন দম্পতিরা। আয়োজনের মূল অর্থায়নে ছিলেন দুবাই প্রবাসী প্রকৌশলী রাশেদুর রহমান চৌধুরী ও হানিমুন প্যাকেজ স্পন্সর করেন কক্সবাজারের হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল ও রয়েল বিচ রিসোর্ট।
![]()









