- - -

জম্মু কাশ্মীরে ল‍্যান্ডম‍াইনে পা পড়ে মৃত্যু অন্তত ৫ জন পাকজঙ্গি

Print News

জম্মু কাশ্মীরে ল‍্যান্ডম‍াইনে পা পড়ে মৃত্যু অন্তত ৫ জন পাকজঙ্গি

 

 

পাক অধিকৃত কাশ্মীর থেকে জম্মু কাশ্মীরে অনুপ্রবেশের সময়ে ল‍্যান্ডমাইনের উপরে পা পড়ে যাওয়ায় নিহত হল অন্তত ৫ পাকিস্তানি জঙ্গি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ( এলওসি) এর কাছে পুঞ্চ জেলার বাত্তল সেক্টরের ঘটনা। ওই জঙ্গিদের সঙ্গে আইইডি ছিল বলেও অনুমান করা হচ্ছে। সূত্রে প্রকাশ, অনুপ্রবেশ রুখতে নানা পদক্ষেপের মতোই নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কিছু জায়গায় ল‍্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছে। মাঝে মধ্যে বৃষ্টির জন্য সেই ল‍্যান্ডমাইনগুলি তাদের নির্দিষ্ট জায়গা থেকে সরেও যায়। অনুমান করা হচ্ছে, এদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশের সময়ে তেমনই একটি ল‍্যান্ডমাইনে পা পড়ে যায় ১ জনের। ত‍ৎক্ষণাৎ বিস্ফোরণটি ঘটে। ওই অনুপ্রবেশকারীদের সঙ্গে আইইডি জাতীয় কিছু বিস্ফোরক মজুত থাকায় বিস্ফোরণের মাত্রা আরও তীব্র হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ৫ জনের। কি কারণে বিস্ফোরণটি হল, তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। ওই এলাকার নিরাপত্তা ব‍্যবস্থা ও আরও জোরদার করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa