
আজ ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান হাজী ইদ্রিস মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড-এর সাবেক সফল চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠতা দপ্তর সম্পাদক, চট্টগ্রাম ঈদ জামাত কমিটির সাবেক সহ সভাপতি, পশ্চিম মাদারবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, মাঝিরঘাট শাহী বিবি মসজিদ-এর সাবেক সহ সভাপতি,বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক আলহাজ্ব ইদ্রিস মিয়া’র ১৬ তম মৃত্যুবার্ষিকী।
তিনি ২০০৭ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পারিবারিকভাবে কুরআনখানী, ও এতিমখানায় খাবার বিতরণ এবং বাদ আসর মরহুমের কবর যিয়ারত করা সহ নানা অনুষ্ঠান পালন করা হবে।
![]()









