
“সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন” এই প্রতিপাদ্যে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০টায় উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ মোঃ আব্দুল কুদ্দুস,ইউপি চেয়ারম্যান মানিক রতন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীগণ,জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ সুশাসন প্রতিষ্ঠায় জনগনের দোরগোড়ায় বীনা হয়রানীতে প্রশাসনিক সেবা পৌছে দেয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন।
![]()









