- - -

সাংবাদিক মাতার মৃত্যুতে প্রেস ক্লাবে দোয়া মাহফিল 

Print News

সাংবাদিক মাতার মৃত্যুতে প্রেস ক্লাবে দোয়া মাহফিল

রাউজান প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক আমাদের সময় ও দৈনিক আজাদী (মাল্টিমিডিয়া) প্রতিনিধি মো.হাবিবুর রহমানের মা হোছনারা বেগম ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে…. রাজেউন)। শনিবার সকাল ১০ টা ৪৫ মিনিটের সময় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তিনি রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ মিস্ত্রি বাড়ির মো. মুছার স্ত্রী এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলী সুমনের মা। এছাড়া তিনি রাঙ্গুনিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমানের মেয়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
তিনি স্বামী, দুই ছেলে, তিন মেয়ে নাতি-নাতনীসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাউজান প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
একইদিন রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত করেন প্রেস ক্লাবের সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa