- - -

ইমেজ সংস্থার বৃক্ষরোপন কর্মসূচী বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে বৃক্ষরোপন অপরিহার্য্য – ড. ইফতেখার

Print News

চট্টগ্রামে সেবামূলক ইমেজ সংস্থার পক্ষ থেকে পাহাড়তলী সরাইপাড়াস্থ মিডসিটি মডেল স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন দেশবরেণ্য শিক্ষাবিদ চ.বি’র সাবেক উপাচার্য ও ইমেজ সংস্থার প্রতিষ্ঠাতা প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

রবিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান  অতিথির বক্তব্যে ড. ইফতেখার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পুরো বিশ্ব আজ বিপর্যস্থ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ইউরোপ, আমেরিকা সহ সমগ্র বিশ্বে দাবদাহ এবং প্রচন্ড গরম অনুভুত হচ্ছে। বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বিপ্লব সফল করার জন্য প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে ভুমিকা রাখার জন্য তিনি আহবান জানান।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইমেজ পরিচালিত নাসিরাবাদ ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার মোঃ নিজাম উদ্দিন, জালালাবাদ ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার মোঃ মোহসিন-উল- ইসলাম, চান্দগাঁও ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার রনজিত কুমার শীল, আমানবাজার ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার এ. টি. এম. খাইরুল বাশার, এবং ফিল্ড অর্গানাইজার বরুণ কুমার আচার্য, মোহাম্মদ ইরাদ প্রমুখ। ক্লিনিকের নিয়মিত রোগী সহ মিডসিটি মডেল স্কুলের শিক্ষার্থীদের বিতরনের জন্য সংস্থার পক্ষ থেকে চারা হস্তান্তর করা হয়।

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa