
ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ে সাধারণ যাত্রীদের সুবিধার্থে আলহাজ্ব রফিকুল আনোয়ার স্মৃতি যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২জুলাই) বিকালে যাত্রী ছাউনির উদ্বোধন করেন ফটিকছড়ির মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি।
তিনি বলেন, আমার পিতা আলহাজ্ব রফিকুল আনোয়ার ছিলেন ফটিকছড়ির মাটি ও মানুষের পরম বন্ধু। তিনি সব সময় এই ফটিকছড়ির মানুষে সুখে -দুঃখে পাশে থেকেছেন।
মহিলা এমপি বলেন, আমার পিতার স্মৃতি ধরে রাখতে এ যাত্রী ছাউনি স্থাপন করেছি। সেই সাথে দু’টি গণশৌচাগার স্থাপনের আশ্বাস দেন তিনি।
নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি হোসেন জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাজিরহাট পৌর মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী, নাজিরহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারেছ মিয়া। নাজিরহাট পৌর প্যানেল মেয়র মুহাম্মদ আলী, মো. সোলাইমান,ওসমান গণি, আ.মীলীগ নেত্রী মনোয়ারা বেগম, ইসমাইল হোসেন, আবুল কাশেম মেম্বার।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা রেজাউল করিম, রায়হান রুপু, খায়রুল আমীন সাগর,আজম,পিয়ারু,জেরিন,রাকিব,আজম,
আকবর জিকু চৌধুরী প্রমুখ।
![]()









