- - -

গাউসিয়া কমিটি বাংলাদেশ আরাকান সড়ক ইউনিট এর মাহফিল সম্পন্ন

Print News

পবিত্র মুহাররম মাস এর প্রথম দিন গাউসিয়া কমিটি বাংলাদেশ আরাকান সড়ক ইউনিট এর ব্যবস্থাপনায় আহলে বায়তে রাসুল (দ:) এর স্মরণে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ও আউলাদে রাসুল (দ:) হাফেজ সৈয়দ আহমদ শাহ ছিরিকোটি (রহ) ও আউলাদে রাসুল (দ:),আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ) এর সালানা ওরশ শরীফ উপলক্ষে জান মুহাম্মদ চাকলাদার মসজিদ প্রাঙ্গনে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গাউসিয়া কমিটি বাংলাদেশ আরাকান ইউনিট শাখার সভাপতি এরফানুল মান্নান এর সভাপতিত্বে এবং মহিম কাদেরির সঞ্চালনায় উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ শুলকবহর ৮ নং ওয়ার্ড এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হায়দার আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আরাকান সড়ক ইউনিট এর সম্মানিত উপদেষ্টা জনাব সেলিম চৌধুরী। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুদাররিস মুফতি রাশেদুল ইসলাম আল কাদেরি।

উক্ত মাহফিলে আলোচকরা বলেন পবিত্র শাহাদাতে কারবালার কথা স্মরণ করে ইমাম হুসাইনের মতো ত্যাগ আমাদেরও দিতে হবে।যুগে যুগে আউলিয়ায়ে কেরাম যেভাবে দ্বীন ইসলাম,মাজহাব,মিল্লাতের খেদমত করেছেন আমাদেরও তাদের পথ কে অনুসরণ করে এগিয়ে যেতে হবে।গাউসিয়া কমিটি বাংলাদেশ এর মাধ্যমে শরিয়ত,তরিক্বত সহ সমাজের সব ধরনের কাজে এগিয়ে যেতে হবে।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আরাকান সড়ক ইউনিট এর উপদেষ্টা মুহাম্মদ ওয়াহেদ,হামেদ হাসান,আরাকান ইউনিট এর সি.সহ সভাপতি শাহ মিজান,রিয়াদুর রহমান,মাহমুদুর রহমান,সানাউল্লাহ আদর,মহিম কাদেরি,মুহাম্মদ আসিফ,মুহাম্মদ আরিফ,মুহাম্মদ জিশান,মুহাম্মদ নাছিম,কাইয়ুম,মোরশেদ,রাইহান,নাঈম,শেখ মুহাম্মদ জাওয়াদ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa