- - -

বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাসের উপস্থিতে খৈয়ামারা মহিষ গোট আল আমিন যুব কল্যাণ সমিতি ফাউন্ডেশন পাঁচ লক্ষ টাকা রবার বল খেলার শুভ উদ্বোধন

Print News

বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাসের উপস্থিতে খৈয়ামারা মহিষ গোট আল আমিন যুব কল্যাণ সমিতি ফাউন্ডেশন পাঁচ লক্ষ টাকা রবার বল খেলার শুভ উদ্বোধন

 

জয়নগর কেন্দ্রের অন্তর্গত জয়নগর দুই নম্বর ব্লকের আল আমিন যুব কল্যাণ সমিতি ফাউন্ডেশনের সহযোগিতায় খৈয়ামারা মহিষগোট বাজার সংলগ্ন মাঠে তিন দিন ব্যাপী বিরাট রবার বল খেলার শুভ সূচনা করলেন জয়নগর বিধানসভার বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস ।উপচে পড়া মাঠে চলেছে রবার বল টুর্নামেন্ট।খেলাটা নতুন নয়। অন্তত দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, জয়নগর,লক্ষ্মীকান্তপুরের প্রান্তিক গ্রামগুলিতে শীত রোদের দুপুর জুড়ে রবার বল দাপট বেশ পুরনো। এ বার তার দাপটে মান খোয়াচ্ছে সাবেক ফুটবল। জেলার তাবড় ক্রীড়াবিদ থেকে দিনরাতের আটপৌরে ওয়ান-ডে ফুটবল আয়োজকদের তাই মাথায় হাত। চায়ের আড্ডায় উঁকি দিতে শুরু করেছে প্রশ্ন ও ফুটবল কি তাহলে হেরে গেল রবার বল কাছে? কী এমন খেলা এই রবার বল? আকারে নিতান্তই ছোট মাঠ। তাতে হাত তিনেক উচ্চতার এক্কেবারে বেঁটে তিন কাঠির পোস্ট-বার। আর রবার কিংবা ছোট আকারের ফুটবল। সরঞ্জাম বলতে এটুকুই। দু’দলে ভাগ করে প্রায় ফুটবলের নিয়মেই জনা দশেক খেলুড়ের বল পিটিয়ে গোলে পাঠানো। সহজ নিয়মের রবার বল এমনই খেলা। আল আমিন যুব কল্যাণ সমিতির ফাউন্ডেশনের স্থানীয় ক্লাবকর্তা সাবির হোসেন মোল্লা বলছেন, “ফুটবলের মতো অত নিয়মকানুন নেই এ খেলায়। অফ সাইড নেই, গোলকিপারের বল ধরা নিয়ে অত জারিজুরি নেই। কাদা মাঠে কোনওরকমে ঠেলেঠুলে বল গোলে পাঠাতে পারলেই হল। গ্রামের মানুষ তাই এ খেলা খুব উপভোগ করেন।” ছেলেরা ফুটবল ভুলে নিয়মের তোয়াক্কা না করে এই রবার বল খেলায় মেতেছে এখন।রবার বল দাপটে এই এলাকায় ফুটবল ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।, ছোট বয়সে খেলাটা চালিয়ে যাওয়া যেতে পারে। তবে কিশোর বয়সের পরে রবার বল খেললে ফুটবল ‘ভুলে’ যেতে বাধ্য। কেন? ইস্টবেঙ্গল তথা জাতীয় দলের হয়ে খেলা ওই ফুটবলারের ব্যাখ্যা, “প্রথমত রবার বলটার কোনও নির্দিষ্ট সাইজ নেই। এই বল খেলা মানে ফুটবল খেলার ক্ষতি করা। তা ছাড়া এই খেলার নির্দিষ্ট নিয়মহীনতার ফলে পরে ফুটবলের সাবেক নিয়মগুলো রপ্ত করতেও অসুবিধা হচ্ছে বাচ্চাদের ।“রবার বল কে হারাতে হলে, ফুটবলের চর্চা বাড়াতে হবে, এগিয়ে আসতে হবে স্থানীয় ক্লাবগুলিকে।”কিন্তু সে উপদেশ শুনছে কে! দলুয়াখাকী রবার বল খেলোয়াড় আবু কালাম ঢালী বলেন, “ফুটবলের বড্ড নিয়মকানুন। তাই রবার বল খেলি। এ দিকে ওই খেলাটারই বেশি প্রচলন।” যা তাঁদের আয়ের পথও কিঞ্চিৎ খুলে দিচ্ছে। প্রবীর বলেন, “এতে ভাল আয় হয়। খেপ খেলে বেড়াই। হাত খরচার টাকাটা অন্তত তুলতে অসুবিধা হয় না।” খৈয়ামারা মহিষ গোট বাজার সংলগ্ন মাঠে প্রথম বছর রবার বল খেলার আয়োজন করেছেন স্থানীয় আল আমিন যুব কল্যাণ সমিতির ফাউন্ডেশন । ক্লাবের কর্মকর্তা সাবির হোসেন মোল্লা (লাল্টু)সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এ বছর আমরা প্রথম এই মাঠে রবার বল খেলা শুরু করেছি ।আমরা প্রথম বছরে প্রথম পুরস্কার রেখেছি ৫ লক্ষটাকা। আমাদের ৩২টি দল নিয়ে এই খেলা অনুষ্ঠিত শুরু করেছি।“ফুটবল খেলার চেয়ে এই খেলাটা এ দিকে জনপ্রিয়। সে কারণে আমরা প্রত্যেক বছর এই খেলার আয়োজন করি। এ বারও জেলার বিভিন্ন এলাকা থেকে ৩২টি দল নাম দিয়েছিল। এখন অবশ্য তার জায়গায় ছোট ক্যাম্বিসের এমনকী ছোট মাপের রবার বা চামড়ার ফুটবলেও রবার বল চলছে।ক্রমে তা ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। এখন কাকদ্বীপ, কুলপি, নামখানা, মথুরাপুর, লক্ষ্মীকান্তপুর, মন্দিরবাজার, রায়দিঘি-সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ধাপাস ক্লাব। এলাকার বিভিন্ন প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর থেকেও বিভিন্ন ক্লাব অংশ নেয় বলে জানা গিয়েছে।

ধাপাসের সেই টাকার কাছেই কি হেরে যাচ্ছে ফুটবল?
উপস্থিত মগরা হাট পূর্ব বিধানসভার বিধায়িকা মাননীয়া নমিতা সাহা । জয়নগর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস হরিনারায়নপুর অঞ্চলের অঞ্চল সভাপতি প্রতাপাদিত্য অধিকারী, দক্ষিণ ২৪পরগনার জেলার জয়হীন বাহিনীর সহ-সভাপতি রাজু লস্কর সহ জয়নগর দুই নম্বর ব্লকের সমস্ত অঞ্চলের সদস্য ও সদস্যা এবং ব্লকের সমস্ত কর্মদক্ষ বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও নেতৃত্বরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa