- - -

সাশ্রয়ী স্বাস্থ্য সেবা প্রদানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করল EPIC HEALTH CARE LIMITED

Print News

সাশ্রয়ী স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) ) এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করল Epic Health Care Limited (EHCL) । এই সমঝোতা স্মারক স্বাক্ষরের আওতায় Epic Health Care Limited চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সদস্যদের বিশেষ ছাড়ে স্বাস্থ্য সেবা প্রদান করবে। গত ২০ জুলাই ২০২৩ তারিখে এতদসংক্রান্ত বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মাঝে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় । চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর অতিরিক্ত সচিব সানজিদা কাইয়ুম ও Epic Health Care Limited এজিএম (এইচআর এন্ড এডমিন) মোঃ আরেক হোসেন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক নূজহাত নূয়েরি কৃষ্টি, বেবি হাসান, নুর আক্তার জাহান, সাহেলা আবেদিন, প্রাক্তন পরিচালক ফেরদৌসি ইয়াসমিন খানাম, এবং Epic Health Care Limited এর পক্ষে ম্যানেজার অপারেশন ডা. হামিদ হোছাইন আজাদ, ম্যানেজার কর্পোরেট এন্ড ব্রান্ড সাইফুল ইসলাম সহ চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সদস্য সিতারা রহমান, রেহনুমা মরিয়ম তুলি ও অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa