- - -

ইউসিটিসিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

Print News

ইউসিটিসিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

আজ ১৭জানুয়ারি ২০২৫ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং-এর উদ্যোগে ফ্রেশারস ওরিয়েন্টেশন প্রোগ্রাম একটি স্থানীয় কনভেনশন হলে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে ফ্রেশারস ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারী সহ অসংখ্য শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ওসমান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন । স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ।
এতে উপস্থিত ছিলেন চুয়েটের মেকানিক্যাল বিভাগের প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, বুয়েটের সাবেক অধ্যাপক বর্তমানে ইউসিটিসির মেক্যানলিকাল বিভাগের প্রধান প্রফেসর ডঃ মোহাম্মদ এ আজিম, কন্ট্রোলার অফ এক্সাম ড. মো. নুরুল আবছার, রেজিষ্ট্রার জনাব সালাউদ্দিন আহমেদ, পরিচালক-অর্থ জনাব আব্দুল কাদের তালুকদার,ইউসিটিসির ব্যবসায় বিভাগের এডভাইজার অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী, প্রফেসর মোঃ বজলুর রহমানসহ স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক জনাব এস.এম. শহিদুল আলম এবং মার্কেটিং এন্ড এডমিশন এর প্রধান অভিমান ঘোষ দস্তিদার। বক্তারা বক্তব্যে বলেন ইউসিটিসির শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয় (ইউসিটিসি) এ অঞ্চলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ইউসিটিসির উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে বিশ্বমানের শিক্ষা অত্র অঞ্চলের অনগ্রসর শিক্ষার্থীদের উপহার দেবেন।
দিনব্যাপী এ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এবং তাঁদের মিলনমেলায় তৈরি হয় এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশের। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দুপুরে মেজবানের আয়োজন করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa