
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৫ নং রামপুর ওয়ার্ডে বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে মহিউদ্দিন বাচ্চুকে নৌকা মার্কায় মূল্যবান ভোট দেয়ার আহবান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন হালিশহর থানা আওয়ামী লীগ’র আহ্বায়ক আলহাজ ফয়েজ আহমেদ, মহানগর আওয়ামী লীগ’র সাবেক সম্পাদক ম-লীর সদস্য ও রামপুর ওয়ার্ডের সাবেক সভাপতি আলহাজ মো. আলী আলকারাছ্ মুন্সি, ওয়ার্ড আওয়ামী লীগ’র আহবায়ক আবুল কাশেম, রামপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলহাজ মো. এরশাদ উল্ল্যাহ্, যুগ্ম-আহ্বায়ক দীলদার খাঁন দিলু, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন সায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান, মো. সালাউদ্দিন প্রমুখ।
![]()









