- - -

দেশের বাইরেও ‘ক্যাসিনো’

Print News

সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘ক্যাসিনো’ গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল । এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব হোসেন ও শবনম বুবলী। এবার দেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
আগস্টের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে এর মুক্তির কথা ভাবছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। দেশের বাইরে সিনেমা মুক্তি নিয়ে নিরব বলেন, ‘‘প্রবাসীরা আপনজন ছেড়ে দেশের বাইরে থাকেন। কাজ করে কীভাবে পরিবারকে ভালো রাখা যায় প্রতিনিয়ত সেই চেষ্টাই চালিয়ে যান। তারা বিনোদন খুবই কম পান। সেই পরিশ্রমী মানুষগুলো ‘ক্যাসিনো’ দেখবে ভেবে ভালো লাগছে। ভালো গল্পের সিনেমা এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শক সিনেমাটি ভালোভাবে নিয়েছে। আশা করছি, দেশের বাইরের দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে।
নিরব-বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দিলরুবা দোয়েল প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa