- - -

মহারাষ্ট্রে লোহার রড বহনকারী ট্রাকের মধ‍্যে টেম্পোর ধাক্কা লেগে ৮ জন নিহত 

Print News

মহারাষ্ট্রে লোহার রড বহনকারী ট্রাকের মধ‍্যে টেম্পোর ধাক্কা লেগে ৮ জন নিহত

 

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার দ্বারকা সার্কেলে রবিবার (১২ জানুয়ারি ) একটি টেম্পো এবং ট্রাকের সংঘর্ষে ৮ জন নিহত। আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সন্ধ‍্যা সাড়ে ৭ টায় একটি আয়াপ্পা মন্দিরের কাছে। টেম্পোটিতে ১৬ জন যাত্রী ছিল, সেটি এখানকার সিডকো এলাকায় যাচ্ছিল। তারা নিফাদে একটি ধর্মীয়  অনুষ্ঠান থেকে ফিরছিল। টেম্পো চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রড বহনকারী ট্রাকটিকে পেছনে ফেল দেয়।  ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ‍্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা, এলাকার বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন। কিছু যাত্রীরা গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পুলিশ, স্বাস্থ‍্য কর্মকর্তারা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa