- - -

বাংলাদেশে ফেরার আগে বনগাঁয় ধৃত ৫ অনুপ্রবেশকারী

Print News

বাংলাদেশে ফেরার আগে বনগাঁয় ধৃত ৫ অনুপ্রবেশকারী

 

মেয়েকে নিয়ে চোরাই পথে বাংলাদেশ ফিরছিলেন বাবা। মেয়েররা আবার ভারতের নকল পরিচয়পত্র বানিয়ে দিব‍্যি থাকছিলেন ও। কিন্তু শেষরক্ষা আর হল না। সীমান্ত পেরনোর আগেই তাঁদের গ্রেফতার করল ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, মেয়ের নাম আসমা মৃধা, পুন্নি মৃধা, রিয়া মৃধা ও আলিজা কুরেসি। তাঁরা বছর কয়েক আগেই বাংলাদেশ থেকে চোরাই পথে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। তারপর দিল্লিতে পাড়ি জমিয়ে সেখানেই থাকছিলেন। ভারতের পরিচয়পত্র ও বানিয়ে ফেলেছিলেন তাঁরা। ৪ বোনের মধ‍্যে ১ জন বিয়ে করেছেন। তাঁর আবার ১ সন্তান ও আছে। দিন কয়েক আগে চোরাই পথে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন নান্নু মৃধা। দিল্লি থেকে মেয়েদের বনগাঁয় নিয়ে আসেন তিনি। পরিকল্পনা ছিল মেয়েদের নিয়ে সীমান্ত পেরিয়ে ফের বাংলাদেশে যাওয়া। শনিবার (১১ জানুয়ারি ) সকালে ওই ৫ জনকে বনগাঁ বাগদা সড়কের পাশে দেখতে পাওয়া যায়। তাঁদের দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। বনগাঁ থানার পুলিশ সেখানে গিয়ে তাঁদের জেরা করতে শুরু করে। কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। যেসব পরিচয়পত্র পাওয়া গিয়েছে, সেগুলিও নকল বলেই মনে করছেন তদন্তকারীরা। এরপরেই তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। নান্নু মৃধা জেরায় স্বীকার করেন তাঁদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলার নলসিটি থানা এলাকায়। তিনি মেয়েদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চোরাই পথে এদেশে এসেছিলেন। পুলিশ তাঁদের কথার সূত্র ধরেই তদন্ত শুরু করেছে। দিল্লিতে ওই ৪ তরুণী কোথায় থাকতেন ? সেই সবও খতিয়ে দেখা হচ্ছে। এদিন ধৃতদের বনগাঁ আদালতে তোলা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa