
উত্তরপ্রদেশে ২৪ ঘন্টায় ঠান্ডায় ৪ জনের মৃত্যু ! ৯ রাজ্যে শৈত্যপ্রবাহ
জম্মু কাশ্মীর এবং হিমাচলপ্রদেশে তুষারপাতের জেরে উত্তর এবং উত্তর – পশ্চিম ভারতে হু হু করে তাপমাত্রা কমছে। কোথাও কোথাও শৈত্যপ্রবাহের সতর্কতা ও জারি করা হয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা ও দিয়েছে মৌসম ভবন। বুধবার (৮ জানুয়ারি ) মৌসম ভবন জানিয়েছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ ৯ রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে। উত্তরপ্রদেশে গত কয়েকদিন ধরেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সূত্র এবং কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৪ জনের। রাজ্যের ১৬ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া শিলাবৃষ্টির সম্ভাবনা ও রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৭২ ঘন্টা হাড়কাপাঁনো ঠান্ডা থাকবে উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে। শুধু তাই নয়, ১১-১২ জানুয়ারি আবার পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মউ, চন্দৌলি, গাজিপুর এবং ভদোহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। অন্যদিকে, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ৩৫টি শহরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। রাজস্থানের নগৌরে মঙ্গলবার (৭ জানুয়ারি ) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২•৫ ডিগ্রি সেলসিয়াস। আবার তামিলনাড়ুর উটিতে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যে নেমেছে। ভারতের ১৭ রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ৯ জানুয়ারি উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হিমাচলপ্রদেশ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং ত্রিপুরায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ জানুয়ারি বিহার, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং ত্রিপুরায় কুয়াশার দাপট চলবে।
![]()









