- - -

ভেড়ামারায় ১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Print News

ভেড়ামারায় ১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

কুষ্টিয়ার ভেড়ামারায় ১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

রবিবার (০৫ জানুয়ারি) কুষ্টিয়ার ভেড়ামারা পুলিশের এক বিশেষ অভিযানে ভেড়ামারা থানাধীন কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্প এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১২ বোতল ফেনসিডিলসহ মোঃ মোমিন হোসেন (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

আটককৃত মোঃ মোমিন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ (বকশীপাড়া) এলাকার মোঃ মনিরুল ইসলমের ছেলে । এ বিষয়ে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa