- - -

চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

Print News

চট্টগ্রামের কাজীর দেউডি বিমান অফিস সংলগ্ন বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত।

আজ সন্ধ্যায় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে এ ঘটনা ঘটায়।

এসময় দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ের ভেতরে ঢুকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাংচুর করে। কর্যালয়ের বাহিরে থাকা কয়েকটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

হামলা করার সময় দুর্বৃত্তরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দিতে থাকেন।

তবে, ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে দুপুরে বিএনপি সরকার পতন আন্দোলনের কর্মসূচি হিসেবে এই কর্যালয় থেকে পথযাত্রা করেন।

পথযাত্রায় বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ সহ বিএনপির কেন্দ্রীয় এবং চট্টগ্রাম মহানগরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa