- - -

১৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Print News

১৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মিন্টু হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ শত ৭০ পিস ফেন্সিডিলসহ একটি মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে দিকে তাকে আটক করা হয়। আটক মিন্টু হোসেন চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার ঘোষনগর এলাকার শুকুর আলি মন্ডলের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালীগঞ্জ টু কোটচাঁদপুর রোডের লাউতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিন্টু হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেল ও পেসারকুকারের বক্স তল্লাশি করে ১৭০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৩৩ শত ৫০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। মাদক অভিযানে সহায়তা করেন কালীগঞ্জ থানার এসআই শামীম আক্তার, এ এস আই সোহাগসহ পুলিশ সদস্যরা। নাটক মাদক কারবারীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa