- - -

সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর তরফে, খাজা মইনুদ্দিন চিস্তির উরস উৎসবে চাদর পাঠালেন মোদি

Print News

সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর তরফে, খাজা মইনুদ্দিন চিস্তির উরস উৎসবে চাদর পাঠালেন মোদি

 

খাজা মইনুদ্দিন চিস্তির উরস উৎসবে চাদর পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা সাম্প্রতিক প্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ। কারণ কয়েকদিন আগেই কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন দাবি করেছে আজমেঢ়ের ওই খাজা মইনুদ্দিন চিস্তির দরগা ও আসলে একসময় শিব মন্দির ছিল। সেই দরগাতেই চাদর পাঠালেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ( ২ জানুয়ারি ) সংখ‍্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজুর হাতে একটি চাদর প্রধানমন্ত্রী তুলে দিয়েছেন। কিরেন রিজিজু নিজে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ” আজমেঢ়ের খাজা মইনুদ্দিন চিস্তির দরগার উরস উৎসব চাদর পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী। এটা ভারতীয় সংস্কৃতির মহানবতার প্রতি সম্মান। এবং একই সঙ্গে সম্প্রীতি সহিষ্ণুতার প্রমাণ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa