- - -

৬ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ও মালামালসহ দুইজন আটক

Print News

৬ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ও মালামালসহ দুইজন আটক

 

লালমনিরহাট সীমান্ত হতে বিজিবি কর্তৃক গত সাত দিনে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বিজিবি । এরই প্রেক্ষিতে সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে ০১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত ০৭ দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ০২ জন চোরাকারবারীসহ ৬ লক্ষ ২০ হাজার টাকার চোরাচালানকৃত অবৈধ দ্রব্য আটক করে। এর মধ্যে ১৫ বিজিবি’র বনচৌকি, ঝাউরানী, লোহাকুচি ও কাশিপুর বিওপির সীমান্ত হতে ২ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের ৪৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৮১ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপসহ ০২ জন আসামী আটক করা হয়। এছাড়া মোগলহাট বিওপি’র সীমান্ত হতে ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি, কুলাঘাট বিশেষ ক্যাম্প, মোগলহাট, গংগারহাট ও অনন্তপুর বিওপির সীমান্ত থেকে ৩ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা আটক করা হয়েছে। জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়। এছাড়া মাদক পাচারে প্রত্যক্ষ অংশগ্রহণের কারণে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ০২ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।

সীমান্ত দিয়ে যেমন মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী মালামাল বাংলাদেশে পাচার হয় তেমনি বাংলাদেশ হতে ধানের বীজ ও ডিজেল ভারতে পাচার হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এ প্রেক্ষিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বনচৌকি ও লোহাকুচি বিওপির সীমান্ত হতে ভারতে পাচারকালে ৯ হাজার টাকা মূল্যের বাংলাদেশী ধানের বীজ আটক করতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি উক্ত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa