
সাতক্ষীরার আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাৎসরিক ফলাফল প্রকাশ
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ও বড় দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলেরপরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে গতকাল সোমবার ত্রিশে ডিসেম্বর। খাজরার শুরুতে কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেণীর ছাত্রী কল্পনা খাতুন ও গীতা পাঠ করেন অমিত কুমার ঘোষ।ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় খাজরার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী নিরঞ্জন কুমার ঘোষ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীনেশ চন্দ্র রায়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ সাফায়েত হোসেন ,অরুণ কুমার বাছাড়, বিষ্ণুপদ গাইন মফিজুর রহমান ,শরিফা নাজনীন, গণেশচন্দ্র বৈদ্য প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মশিউর রহমান । প্রত্যেক শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার এ পুরষ্কৃত করা হয়। ষষ্ঠ শ্রেণী হতে প্রথম স্থান অধিকার করে মিঠুন হালদার দ্বিতীয় স্থান অধিকার করে রূপম বৈদ্য। সপ্তম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে রিয়া সরকার দ্বিতীয় স্থান আরিফা খাতুন। অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বিপ্রা মন্ডল দ্বিতীয় স্থান অধিকার করে রাগীব বিন মহিউদ্দিন নবম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করে অনিক কুমার ঘোষ দ্বিতীয় স্থান অধিকার করে রাহুল কুমার ঘোষ।
![]()









