- - -

সীমান্তে ১ কোটি ১৩ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ

Print News

সীমান্তে ১ কোটি ১৩ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১৩ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গত দুই দিনব্যাপী (বৃহস্পতি ও শুক্রবার) পৃথক অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজির’র অধীনস্থ একাধিক বিওপি’র পৃথক অভিযানে ভারতীয় মহিষ, বিপুল পরিমান চিনি, কমলা, সুপারি, শাড়ী, থানকাপড়, শীতের কম্বল, সাবান, চকলেটসহ বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমান রসুন ও শিং মাছ আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ১৩ লক্ষ টাকা।
এ ব্যপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa