
দুর্গাপুরে হায়নার হামলায় আক্রান্ত কমপক্ষে ১৫
ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আচমকা হায়নার তান্ডব। আক্রান্ত কমপক্ষে ১৫ জন। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দুর্গাপুরের পানগড় ব্লকে। আতঙ্কে এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের পাল্টা আক্রমণে মৃত্যু হয় ১টি হায়নার। জঙ্গলে বন্দুক হাতে চিরুনি তল্লাশি চালাচ্ছেন বনদপ্তরের কর্মীরা। জানা গেছে, শুক্রবার (২৭ ডিসেম্বর ) সকালে দুর্গাপুরের বুদরদের দেবশালা গ্রামে আচমকা হানা দেয় হায়না। বিলাসপুর থেকে দেবশালা যাওয়ার পথে বেশকিছুটা এলাকা জুড়ে রয়েছে জঙ্গল। সেখান থেকে যাওয়ার সময় বাসিন্দাদের উপর ঝাঁপিয়ে পড়ে হায়নাটি। কমপক্ষে প্রায় ১৫ জন আক্রান্ত হন। প্রাণ বাঁচাতে সকলেই নিজের মতো ছোটাছুটি করেন। প্রত্যেকেরই শরীরের একাধিক জায়গায় কেটে গিয়েছে বলে খবর। আহতদের পানগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ১১ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে যান বন দপ্তরের আধিকারিকরা। জঙ্গলে চলছে তল্লাশি অভিযান।
![]()









