
২ কোটি অর্থ সাহায্য আল্লুর
হায়দরাবাদে ” পুষ্পা ২” ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলা অনুরাগীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুনসহ, গোটা পুষ্পা টিম। এই ঘটনাকে কেন্দ্র করেই একরাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে। আপাতত, জামিনে তিনি জেল থেকে রেহাই পেয়েছেন। এমনকি জেল থেকে বেরিয়ে গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশ ও করেছেন আল্লু ও ছবির প্রযোজক। তবে সমস্যা মেটেনি। সম্প্রতি পুলিশ ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু। আর এবার মৃত মহিলা অনুরাগীর পরিবারকে ২ কোটি অর্থ সাহায্য করলেন আল্লু অর্জন ও ” পুষ্পা* ছবির প্রযোজক।
![]()









