- - -

মশা নিধনে বোয়ালখালী পৌরসভায় সপ্তাহব্যাপী কর্মসুচি

Print News

বোয়ালখালীতে মশা এবং ডেঙ্গুবাহী এডিস মশা নিধনে ঔষধ ছিটানোর সপ্তাহব্যাপী কর্মসুচি শুরু করেছে বোয়ালখালী পৌরসভা। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। পৌর মেয়র জানান, সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সপ্তাহব্যাপী মশক নিধন কীটনাশক ছিটানো হবে। এছাড়া ডেঙ্গুবাহী এডিস মশা যাতে বংশ বৃদ্ধি করতে না পারে সেজন্য ঘরের ছাদসহ বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.প্রতীক সেন, পৌর প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, ইসমাঈল হোসেন চৌধুরী আবু, মাহমুদুল হক, মো. পারভেজ, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামানসহ পৌর কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa