- - -

মিথ্যে মামলায় জড়ানো হলো সাইখুল হাদিস মুফতি মুহাম্মদ শফিউল্লাহ শাফি

Print News

মিথ্যে মামলায় জড়ানো হলো সাইখুল হাদিস মুফতি মুহাম্মদ শফিউল্লাহ শাফি

 

মাওলানা সাদ দাঃপন্তি প্রখ্যাত দাঈ, তাবলীগের ময়দানে সুপরিচিত ও মাজলুম আলেমেদ্বীন শাইখুল হাদিস মুফতি মুহাম্মাদ শফিউল্লাহ শাফী দামাত বরকাতুম এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দুটি মিথ্যা মামলা হয়েছে। দুটি ঘটনার সময়ই হযরত সেখানে উপস্থিত ছিলেন না। প্রথম মামলাটি হয়েছে টঙ্গীতে গাড়ি চাপার ঘটনায়, অথচ মুফতি সাহেব সেদিন বান্দরবান আলীকদমে ছিলেন। দ্বিতীয় মামলাটি হয়েছে ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে খুনের মামলায়। অথচ ১৬,১৭,১৮ ডিসেম্বর হযরত শরীয়তপুরের ডিগ্রী বাজার নিকটস্থ মাদ্রাসায় ছিলেন। সুতরাং দুটি মামলাই ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা মামলা। উক্ত ঘটনার সাথে হযরতের কোন সম্পৃক্ততা নাই। তাই অনতি বিলম্বে হযরতের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহারের জোর দাবি জানান মাওলানা সাদ দামাত বরকাতুম অনুসারিরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa